ইমরানকে আদালতে তোলা হয়নি, যা বলল সরকার

রয়টার্স : ইসলামাবাদ

ক্রিকেটার থেকে রাজনীতিক বনে যাওয়া ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে রাজনৈতিক ও আইনি জটিলতার মধ্যে রয়েছেন। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালে উপহার হিসেবে পাওয়া রাষ্ট্রীয় সম্পদ অবৈধভাবে বিক্রির অভিযোগে করা তোশাখানা মামলায় গত আগস্টে তিন বছরের কারাদণ্ড হয় তাঁর। এর পর থেকে তিনি কারাবন্দী। তখন থেকে তাঁকে আর প্রকাশ্যে দেখা যাচ্ছে না। আরও পড়ুন ২৮ নভেম্বর আদালতে ইমরানের হাজিরা: নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত হবে কাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় আইনজীবী নাইম পানজুথা বলেন, গোয়েন্দা ও পুলিশের দেওয়া প্রতিবেদন অনুযায়ী, ইমরান খানের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। এই প্রতিবেদন কারা কর্তৃপক্ষ ইতিমধ্যে আদালতে জমা দিয়েছে। রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের মামলায় ইমরান খানের বিরুদ্ধে গত মাসে আদালতে অভিযোগ গঠন করা হয়েছে। তখন থেকে কারাগারের অভ্যন্তরে তাঁর বিচার চলছে।