ইমরান খানের ঘন ঘন যাতায়াতে ঘর ভাঙল মানেকার

ডেস্ক রিপোর্ট ::

খাওয়ার মানেকা ও বুশরা বিবি তখন স্বামী-স্ত্রী। সে সময় তাঁদের বাড়িতে ঘন ঘন আসতেন ইমরান খান। এ নিয়ে মানেকা-বুশরার মধ্যে ঝগড়াঝাঁটি হতো। পরে মানেকা-বুশরার বিবাহবিচ্ছেদ হয়। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরানের সঙ্গে বুশরার বিয়ে নিয়ে করা মামলায়  গতকাল মঙ্গলবার ইসলামাবাদের একটি আদালতে মানেকার বাড়ির কর্মচারী মোহাম্মদ লতিফ বলেন, মানেকা-বুশরার বাড়ীতে ইমরান রান ঘন ঘন আসা-যাওয়া করায় তাদের মধ্যে প্রায়ই ঝাগড়া হতো। এক পর্যায়ে যা বিবাহ বিচ্ছেদে রূপ নেয়। দেশটির গণমাধ্যম ডন জানায়, লতিফ ৩৫ বছর ধরে মানেকার পরিবারকে সেবা দিচ্ছেন। মানেকা একজন শুল্ক কর্মকর্তা ছিলেন। চাকরির সুবাদে বিভিন্ন শহরে তাঁর কর্মস্থল (পোস্টিং) ছিল। তবে এই সময়কালে তাঁর পরিবার বেশির ভাগ সময় লাহোর ও ইসলামাবাদে ছিল। লতিফ আদালতে বলেছেন, ২০১৫ সাল থেকে মানেকার বাড়িতে ইমরানের আসা-যাওয়া শুরু হয়। ইমরানের ঘন ঘন আসা নিয়ে মানেকা-বুশরার মধ্যে ঝগড়া হতো। ২০১৭ সালে মানেকা-বুশরার বিবাহবিচ্ছেদ হয়। ২০১৮ সালের ১ জানুয়ারি বিয়ে করেন ইমরান ও বুশরা। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে তাঁরা আবার বিয়ে করেন। এর আগে ২৫ নভেম্বর ইমরান-বুশরার বিরুদ্ধে ইসলামাবাদ ইস্ট সিনিয়র সিভিল জজ কুদরতুল্লাহর আদালতে মামলাটি করেন মানেকা। মামলায় প্রতারণামূলক বিয়ে ও ব্যভিচারের অভিযোগ আনা হয়। লতিফ ছাড়াও এই মামলায় ইতিমধ্যে মানেকা, ইস্তেখাম-ই-পাকিস্তান পার্টির সদস্য আউন চৌধুরী ও নিকাহ পরিচালনাকারী মুফতি মুহাম্মদ সাঈদের বক্তব্য রেকর্ড করেছেন আদালত। সূত্র : ডন