নিউক্যাসলকে ‘সর্বস্বান্ত করা’ পেনাল্টি নিয়ে আপত্তি কোচের
খেলা ডেস্ক
ঘটনা পিএসজির মাঠ পার্ক দে প্রিন্সেসে। ‘এফ’ গ্রুপের ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ২৫ মিনিটে আলেক্সান্দার আইজ্যাকের গোলে এগিয়ে ছিল নিউক্যাসল। কিন্তু যোগ করা সময়ের ৮ মিনিটে পোলিশ রেফারি শিমন মারচিনিয়াক ইংলিশ ক্লাবটির বিপক্ষে পেনাল্টির বাঁশি বাজান।
নিউক্যাসলের বক্সের ভেতর দাঁড়িয়ে থাকা উসমান দেম্বেলে সতীর্থের পাস থেকে ক্রস করেছিলেন। তখন তাঁকে কড়া পাহারায় রেখেছিলেন নিউক্যাসল ফুলব্যাক টিনো লিভ্রামেন্টো। দেম্বেলের ক্রস থেকে বল লিভ্রামেন্টোর শরীরে লেগে হাতের ওপর পড়ে। এরপরই পেনাল্টির আবেদন করেন পিএসজির খেলোয়াড়েরা। রেফারি শিমন মারচিনিয়াক ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির সহায়তা নেন এবং মনিটরে ঘটনাটি পুনর্মূল্যায়নের পর পেনাল্টির সিদ্ধান্ত দেন। স্পটকিক থেকে গোল করে পিএসজিকে সমতায় ফেরান কিলিয়ান এমবাপ্পে।