১ বছর পর আবারও বিলবোর্ড চার্টে ফিরছে ইউটিউব
নিউজ ডেস্ক:২০২৫ সালের ডিসেম্বরে বিলবোর্ডকে স্ট্রিমিংয়ের তথ্য দেওয়া বন্ধ করে দেয় ইউটিউব। প্রতিষ্ঠানটির অভিযোগ ছিল, বিলবোর্ডের হিসাব পদ্ধতিতে অর্থের বিনিময়ে সাবস্...
নিউজ ডেস্ক:২০২৫ সালের ডিসেম্বরে বিলবোর্ডকে
স্ট্রিমিংয়ের তথ্য দেওয়া বন্ধ করে দেয় ইউটিউব। প্রতিষ্ঠানটির অভিযোগ ছিল, বিলবোর্ডের
হিসাব পদ্ধতিতে অর্থের বিনিময়ে সাবস্ক্রিপশন নিয়ে গান শোনাকে বেশি গুরুত্ব দেওয়া হয়।
বিপরীতে বিজ্ঞাপন দেখে বিনা মূল্যে গান শোনার বিষয়টি যথাযথভাবে মূল্যায়ন করা হয় না।এর মধ্যে প্রয়োজনীয় গবেষণা
শেষে প্রায় এক বছর পর আবার গানের জনপ্রিয়তা নির্ধারণে বিলবোর্ড চার্টে যুক্ত হচ্ছে
ইউটিউবের স্ট্রিমিং তথ্য। এ নিয়ে দীর্ঘদিনের মতবিরোধের অবসান ঘটিয়ে ২০২৭ সাল থেকে বিলবোর্ডকে
আবারও স্ট্রিমিংয়ের তথ্য সরবরাহ করবে ভিডিও শেয়ারিং এই প্ল্যাটফর্মটি। সোমবার (৯ নভেম্বর)
এক ঘোষণায় এ সিদ্ধান্তের কথা জানিয়েছে ইউটিউব। বিলবোর্ডের আগের নিয়ম অনুযায়ী,
১ হাজার পেইড স্ট্রিমিংকে ২ হাজার ৫০০ বিজ্ঞাপননির্ভর স্ট্রিমিংয়ের সমান হিসেবে বিবেচনা
করা হতো। নতুন নিয়মে এই ব্যবধান কমিয়ে আনা হয়েছে। এখন ১ হাজার পেইড স্ট্রিমিংয়ের সমান
ধরা হবে ১ হাজার ৫০০ বিজ্ঞাপননির্ভর স্ট্রিমিংকে।
ওই সময় ইউটিউবের গ্লোবাল
হেড অব মিউজিক লায়র কোহেন এক ব্লগ পোস্টে বলেছিলেন, বিলবোর্ডের প্রচলিত হিসাব পদ্ধতি
বর্তমান সময়ের শ্রোতাদের গান শোনার অভ্যাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিশেষ করে বিনা
মূল্যে গান শোনা বিপুলসংখ্যক শ্রোতার অংশগ্রহণ এই পদ্ধতিতে যথাযথ গুরুত্ব পাচ্ছে না।
তবে নতুন পদ্ধতিতেও পেইড স্ট্রিমিংকে বেশি গুরুত্ব দেওয়া হবে।