লায়ন ড. সিরাজুল ইসলাম’র জন্মদিন উদযাপিত
নিউজ ডেস্ক ।।
অতিথি লিমিটেডের পরিচালক (প্রশাসন) লায়ন ড. সিরাজুল ইসলাম’র ৬৬তম জন্মদিন উদযাপিত।
বুধবার (১৩ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে জন্মদিন উপলক্ষ্যে অতিথি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সাইফুল ইসলাম সোহেল, পরিচালক মোঃ নুরুন্নবী মৃধা, ড. মাহবুবুর রহমান খানসহ সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সকলের অফুরন্ত ভালবাসায় সিক্ত হন তিনি।
উৎসবমুখর পরিবেশে সকলেই তাকে ফুলেল শুভেচ্ছা জানান। জন্মদিনের শুভেচ্ছা স্মারক হিসেবে কর্মকর্তা ও কোম্পানীর পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক তাকে উপহার সামগ্রী প্রদান করেন। উপস্থিত সকলকে জন্মদিনের কেক ও মিষ্টি দ্বারা আপ্যায়ন করা হয়।
অনুষ্ঠানের শেষের দিকে ড. ইসলাম নিজের পছন্দের ২টি গান ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম’র বিদ্রোহী কবিতা আবৃত্তি করে শোনান।