যেভাবে গাড়ির জ্বালানি খরচ কমাবেন
নিজস্ব প্রতিবেদক:
বিশ্বজুড়ে বৈদ্যুতিক যানবাহন দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে । জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরিবেশ রক্ষায় বৈদ্যুতিক যানবাহনের প্রতি ঝুঁকছে সবাই। তবে অনেকেই এখনো আগের যানবাহন গুলো ব্যবহার করছেন। তাদের জন্য আজ জানাব কীভাবে আপনি আপনার যানবাহনের জ্বালানির খরচ কমাতে পারেন।
এজন্য ব্যবহার করতে পারেন গুগল ম্যাপ। এই অ্যাপে নতুন একটি বিশেষ ফিচার চালু হয়েছে, যা জ্বালানি-সাশ্রয়ে সাহায্য করতে পারে। ফিচারটি প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপীয় বাজারে চালু করা হয়েছিল।
এটি একদিকে যেমন জ্বালানী খরচ বাঁচিয়ে অর্থ সাশ্রয় করে, তেমনই কার্বন নিঃসরণ কম করতেও সাহায্য করে। সুতরাং, এই ফিচারটি আগামী দিনে প্রায় সকলেরই ব্যবহার করা উচিত, এটা বলাই যায়।
গাড়ির ইঞ্জিন কী প্রকারের, তার উপর ভিত্তি করে বিভিন্ন রুটের জন্য এই ফিচারটি জ্বালানী সাশ্রয় সংক্রান্ত পরামর্শ দিতে পারে। এই ফিচার চালু করলেই গুগল ম্যাপস সবচেয়ে সহজ রাস্তা বের দেবে, যাতে জ্বালানি কম খরচ হয়। এখানে রিয়েল-টাইম ট্র্যাফিক এবং রাস্তার অবস্থাও দেখা যাবে, সেখান থেকেই বুঝে ফিচার দ্রুততম রুট চিহ্নিত করে। শুধু তাই নয়, একাধিক রুট থাকলে কোনটি দিয়ে গেলে সব থেকে বেশি জ্বালানি সাশ্রয় করা যাবে, তাও দেখিয়ে দেয়।