মহাখালী ফ্লাইওভারে উঠে এসেছে একটি নান্দনিক চিত্রকর্ম

নিজস্ব প্রতিবেদন :

ঢাকা: ‘একলা হয়ে দাঁড়িয়ে আছি/ তোমার জন্যে গলির কোণে/ ভাবি আমার মুখ দেখাব/ মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। ’ নগরজীবনের নান্দনিক স্থাপত্য বিজ্ঞাপনে ঢাকা পড়ে যায় বলেই বুঝি কবি বড় আক্ষেপ করে এই পঙ্ক্তি রচনা করেছিলেন। বিশেষ করে ঢাকা শহরের অবস্থা তো এমনই। সব সৌন্দর্য মলিন করে দেয় বিজ্ঞাপন। রাজধানী ঢাকার পাশাপাশি দেশের প্রায় প্রতিটি সড়ক-মহাসড়কের পথ-ঘাটে এখন অগণিত বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন, তোরণ ও নানা রঙের মনোলোভা ও চিত্তাকর্ষক বিজ্ঞাপনের ছড়াছড়ি। সাধারণ নাগরিক থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্মকর্তারাও এসব বিজ্ঞাপনের বাড়াবাড়িতে ত্যক্ত-বিরক্ত। বিজ্ঞাপনের আড়াল থেকে নগরের মূল সৌন্দর্যকে বের করে আনতে শুরু হয়েছে এক নতুন আয়োজন—স্ট্রিট আর্ট। আর এই আয়োজনে ঢাকার মহাখালী ফ্লাইওভারের নিচের অংশে সম্প্রতি দৃষ্টিনন্দন চিত্রকর্ম আঁকা শুরু হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে বার্জার পেইন্টস বাংলাদেশের সহযোগিতায় বিজয়ের মাস ডিসেম্বরে মহাখালী ফ্লাইওভারে স্ট্রিট আর্ট শুরু হয়েছে। স্বাধীনতার মাস মার্চের মধ্যে পুরো মহাখালী ফ্লাইওভারের স্ট্রিট আর্ট সম্পন্ন করা হবে। শহরকে সুন্দর ও আকর্ষণীয় করতেই এই উদ্যোগ। ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম জানিয়েছে, কাজ শেষ হলে ফ্লাইওভারের নিচে ফাঁকা জায়গায় টেবিল টেনিস বোর্ড এবং দাবা খেলার বোর্ডের ব্যবস্থা করে দেওয়া হবে। মহাখালী ঘুরে দেখা যায়, ফ্লাইওভারের নিচের পিলারগুলোতে ব্যানার-পোস্টার তুলে পরিষ্কার-পরিচ্ছন্ন করে সাদা রঙ করা হয়েছে। ধবধবে সাদা রঙের ক্যানভাসে।