শীতকালে বেশী বেশী গোসলের স্বাস্থ্য ঝুঁকি
অতিথি নিউজ ডেস্ক ।।
শীতকালে প্রতিদিন গোসল না করতে পরামর্শ দিয়েছেন ত্বক বিশেষজ্ঞরা। কেননা প্রয়োজনের তুলনায় বেশি গোসল করলে ত্বকের ক্ষতি হয়। শীতকালে গোসলের এরকম ৪টি সমস্যার কথা জানিয়েছেন তারা।
১। শরীরের জন্য উপকারী ব্যাকটেরিয়াগুলোর ক্ষতি :
ত্বক নিজেকে সুরক্ষিত রাখতে উপকারী ব্যাকটেরিয়া উৎপাদন করে থাকে। কিন্তু প্রতিদিন গোসল করলে এই ব্যাকটেরিয়াগুলো চলে যায়। সুতরাং শীতকালে দুই দিন বা তিন দিন পরপর একদিন গোসল করার অভ্যাস গড়ে তুললে এই ব্যাকটিরিয়অগুলো নিরাপদে থাকে।
২। ত্বক নিজেই নিজেকে পরিষ্কার করে :
বোস্টনের ত্বক বিশেষজ্ঞ ড. র্যানেল্লা হির্সচ বলেছেন, লোকে শুধু নোংরা হওয়ার কারণেই প্রতিদিন গোসল করেন না বরং সামাজিক রীতির সঙ্গে মানিয়ে চলার জন্যই প্রতিদিন গোসল করেন। গবেষণায় দেখা গেছে, শীতকালে আমাদের ত্বকের নিজেকে নিজে পরিষ্কার করার কৌশলটি বরং গোসলের চেয়ে বেশি কার্যকর। আপনি যদি প্রতিদিনই শরীরচর্চা না করেন বা না ঘামেন বা এমন কাজ না করেন যাতে আপনার শরীর নোংরা হয় না তাহলে পানি থেকে দূরে থাকুন।
৩। নখ ক্ষতিগ্রস্ত হওয়া :
প্রতিদিন গরম পানি দিয়ে গোসল করলে সম্প্রসারিত হয়ে, ছিলে গিয়ে ও কুচি কুচি হয়ে আপনার নখগুলো নষ্ট হয়ে যাবে। কেননা গোসল করার সময় নখ প্রচুর পরিমাণ পানি শুষে নেয়। আর এর ফলেই নখগুলো তাদের প্রাকৃতিক আর্দ্রতা এবং তেল হারায়। পরিণতিতে নখগুলো শুকিয়ে দুর্বল হয়ে পড়ে।
৪। ত্বক খসখসে ও শুষ্ক হয়ে উঠা :
শীতকালে প্রতিদিন সকালে গরম পানি দিয়ে গোসল করলে আপনার ত্বক আরো বেশি খসখসে এবং শুষ্ক হয়ে উঠবে। যার ফলে ত্বককে আর্দ্র এবং সুরক্ষিত রাখতে এতে যে প্রাকৃতিক তেল নিঃসরিত হয় তা নষ্ট হয়ে যায়।