দেশে এখন পুরুষের তুলনায় অর্ধেক নারী বেকার
অতিথি নিউজ ডেস্ক ।।
সর্বশেষ ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপ ২০২৩–এর গত এপ্রিল-জুন সময়ে দেশে বেকার ছিলেন ২৫ লাখ মানুষ। এর আগের প্রান্তিকে এই সংখ্যা ছিল ২৫ লাখ ৯০ হাজার। তিন মাসের ব্যবধানে বেকার কমেছে ৯০ হাজার। অর্থাৎ ওই সময়ে বেকারের হার কিছুটা কমে হয়েছে ৩ দশমিক ৪১। এর আগের প্রান্তিকে এই হার ছিল ৩ দশমিক ৫১।
বিবিএস বলছে, এখন বেকারদের মধ্যে ১৬ লাখ ৭০ হাজার পুরুষ ও নারী মাত্র ৮ লাখ ৩০ হাজার। বেকার লোকের হিসাবটি আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সংজ্ঞা অনুযায়ী করে বিবিএস।
আইএলওর সংজ্ঞা অনুযায়ী, গত ৩০ দিন ধরে কাজপ্রত্যাশী একজন মানুষ যদি সর্বশেষ সাত দিনে মজুরির বিনিময়ে এক ঘণ্টাও কাজ করার সুযোগ না পান, তাহলে তাঁকে বেকার হিসেবে ধরা হবে।সার্বিকভাবে কর্মজীবী নারী-পুরুষের মধ্যে ৪ কোটি ৬৫ লাখ ২০ হাজার পুরুষ ও ২ কোটি ৪১ লাখ ৯০ হাজার নারী।