নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

 অতিথি নিউজ ডেস্ক ।।

এবার নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচেও জয়লাভ করল বাংলাদেশ। ২০ ওভারের খেলায় নিউজিল্যান্ডের মাটিতে ৯ ম্যাচ খেলে সব কটিতে হেরেছে বাংলাদেশ। দশম ম্যাচে এসে অধরা জয়ের দেখা পেল নাজমুল হোসেনের দল।  ২০২৩ সালে বাংলাদেশ দল তাদের টি-টোয়েন্টি ফর্ম ধরে রেখে নিউজিল্যান্ডকে ১৩৪ রানে থামিয়ে সে রান ৮ বল ও ৫ উইকেট হাতে রেখে টপকে গেছে। এ বছরে ৯টি টি-টোয়েন্টি খেলা বাংলাদেশের ৮ম জয় এটি। ইতিহাস গড়া এই জয়ে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের মতো আজও কাজটা সহজ করে দিয়েছেন বোলাররা। নিউজিল্যান্ডের রানটাকে ১৩৪-এ থামিয়ে অর্ধেক কাজ করে দেন শরীফুল ইসলাম-মেহেদী হাসানরা। কন্ডিশন যেমনই হোক, ২০ ওভারের খেলায় যা হেসেখেলে টপকানো যায়। বাংলাদেশের ক্ষেত্রে তা হয়নি। লিটন দাস উদ্বোধনে নেমে ধরে খেললেও ইনিংসের দ্বিতীয় ওভারেই রনি তালুকদারের উইকেট হারায় বাংলাদেশ। ছক্কায় রানের খাতা খোলা বাংলাদেশ দলের ওপেনার দ্বিতীয় ওভারে অ্যাডাম মিলনের বলে পুল শট খেলতে গিয়ে শর্ট মিড উইকেটে ক্যাচ তোলেন। ৭ বল খেলে ১ ছক্কায় ১০ রান করে আউট হন রনি। সংক্ষিপ্ত স্কোর : নিউজিল্যান্ড : ২০ ওভারে ১৩৪/৯ (নিশাম ৪৮, স্যান্টনার ২৩, চ্যাপম্যান ১৯, মিলনে ১৬, মিচেল ১৪; শরীফুল ৩/২৬, মেহেদী ২/১৪, মোস্তাফিজ ২/১৫, রিশাদ ১/২৪, তানজিম ১/৪৫)। বাংলাদেশ :  ১৮.৪ ওভারে ১৩৭/৫ (লিটন ৪২*, সৌম্য ২২, মেহেদী ১৯*, নাজমুল ১৯, তাওহিদ ১৯; নিশাম ১/৭, সাউদি ১/১৬)। খেলার ফলাফল : বাংলাদেশ ৫ উইকেটে জয়ী। ম্যাচসেরা : মেহেদী হাসান