"জুমার দিনে যে ৩টি কাজ থেকে বিরত থাকবেন"

অতিথি নিউজ ডেস্ক :

"ইসলামে জুমার দিন: সর্বশ্রেষ্ঠ দিন ও আদর্শ আচরণ ইসলামে জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ দিন। ইদুল ফিতর এবং ইদুল আজহা দিনের চেয়েও জুমার দিনের মর্যাদা ও গুরুত্ব বেশি। রাসুল (সা.) বলেছেন, إِنَّ يَوْمَ الْجُمُعَةِ سَيِّدُ الْأَيَّامِ وَأَعْظَمُهَا عِنْدَ اللهِ مِنْ يَوْمِ الْأَضْحَى وَيَوْمِ الْفِطْرِ জুমার দিন দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ। জুমার দিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মহান দিন। এমনকি এ দিন আল্লাহ তাআলার কাছে ঈদুল আজহা ও ঈদুল ফিতর তথা ইসলামের দুই ঈদের দিন থেকেও মহান। (সুনানে ইবনে মাজা) আরেকটি হাদিসে রাসুল (সা.) বলেছেন, إِنَّ هَذَا يَوْمُ عِيدٍ جَعَلَهُ اللَّهُ لِلْمُسْلِمِينَ فَمَنْ جَاءَ إِلَى الْجُمُعَةِ فَلْيَغْتَسِلْ وَإِنْ كَانَ طِيبٌ فَلْيَمَسَّ مِنْهُ وَعَلَيْكُمْ بِالسِّوَاكِ নিশ্চয় আল্লাহ এ দিনটিকে মুসলমানদের জন্য ঈদের দিনরূপে নির্ধারণ করেছেন। তাই যে ব্যক্তি জুমার নামাজ আদায় করতে আসবে সে যেন গোসল করে এবং সুগন্ধি থাকলে তা শরীরে লাগায়। মিসওয়াক করাও তোমাদের কর্তব্য। (সুনানে ইবনে মাজা) কোরআন-হাদিসে জুমার দিন কিছু নেক আমলের নির্দেশনা দেওয়া হয়েছে, কিছু কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে। জুমার দিন বিশেষভাবে বিরত থাকতে হবে এ রকম তিনটি কাজের কথা এখানে উল্লেখ করা হলো। ১. জুমার আজানের পর দুনিয়াবি কাজ থেকে বিরত থাকুন কুরআনে আল্লাহ মুমিনদের নির্দেশ দিয়েছে জুমার নামাজের জন্য ডাকা হলে অর্থাৎ জুমার আজান হয়ে গেলে সব দুনিয়াবি ব্যস্ততা, বেচাকেনা, লেনদেন বাদ দিয়ে দ্রুত আল্লাহর দিকে অগ্রসর হতে। আল্লাহ বলেন, یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡ