নিউজিল্যান্ড, ১৭ রানে জিতে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের সঙ্গে ড্র করল।

বৃষ্টি আইনে ১৭ রানে জিতলো নিউজিল্যান্ড। এই জয়ে বাংলাদেশের বিপক্ষে ১-১ এ টি-টোয়েন্টি সিরিজ ড্র করলো কিউইরা। আর এই প্রথম নিউজিল্যান্ডের মাটিতে কোনো সিরিজ ড্র করলো...

বৃষ্টি আইনে ১৭ রানে জিতলো নিউজিল্যান্ড। এই জয়ে বাংলাদেশের বিপক্ষে ১-১ এ টি-টোয়েন্টি সিরিজ ড্র করলো কিউইরা। আর এই প্রথম নিউজিল্যান্ডের মাটিতে কোনো সিরিজ ড্র করলো টাইগাররা। বৃষ্টিতে বন্ধ খেলা, জয়ের কাছে নিউজিল্যান্ড ৩২ বলে জয়ের জন্য নিউজিল্যান্ডের প্রয়োজন ১৬ রান। এমন সময়ে বৃষ্টিতে খেলা বন্ধ হলো। তবে খেলা আর মাঠে না ফিরলেও বৃষ্টি আইনে জিতবে কিউইরা। অ্যালেনের স্টাম্প উপড়ে ফেললেন শরিফুল, দাপট দেখাচ্ছে বাংলাদেশ  অন্যপাশে ব্যাটারা আসা যাওয়ার মিছিলে থাকলেও অন্যপাশে ফিন অ্যালেন রানের গতি বাড়াচ্ছিলেন। এবার তার স্টাম্প উপড়ে ফেললেন শরিফুল। ৮.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ৪৯ রান। ৩৮ রানে ৪ উইকেট নেই নিউজিল্যান্ডের  দুর্ভাগ্যজনক রান আউট হয়ে ফিরলেন মার্ক চাপম্যান। রান নেওয়ার সময় ফিন অ্যালেনের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যান দুজনই। অ্যালেন ব্যথা পান আর রান আউট হন চাপম্যান। ৭ ওভারে ৪ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩৮ রান। এবার ফিলিপসের উইকেট উপড়ে ফেললেন শরিফুল ১১০ রান ডিফেন্ড করতে নেমে দারুণ শুরু করেছে বাংলাদেশ। শেখ মেহেদীর জোড়া শিকারের পর এবার গ্লেন ফিলিপসের উইকেট উপড়ে ফেললেন শরিফুল ইসলাম। ৫.২ ওভারে ৩ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩৪ রান। আবারও মেহেদীর শিকার, এবার ফিরলেন মিচেল নিজের টানা দুই ওভারে উইকেটের দেখা পেলেন শেখ মেহেদী। এবার তাকে উড়িয়ে মারতে গিয়ে মিড অফে শান্ত হাতে ধরা পড়লেন ড্যারি মিচেল। ৪.২ ওভারে ২ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ২৭ রান। শুরুতেই সেইফার্টকে ফেরালেন মেহেদী ১১০ রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই ১২ রান তোলে নিউজিল্যান্ড। তবে পরের ওভারে টিম সেইফার্টকে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন শেখ মেহেদী। দারুণ স্টাম্পিং করেন রনি তালুকদার। ২ ওভারে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৬ রান। ১১০ রানেই শেষ বাংলাদেশের ইনিংস টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ১১০ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। সর্বোচ্চ ১৭ রান করেন নাজমুল হোসেন শান্ত। ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ  সিরিজ জয়ের হাতছানি! অথচ সেই ম্যাচেই কিনা ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ।  ৭৮ রানে ফিরে গেছেন ৬ ব্যাটার। সর্বশেষ শেখ মেহেদী ফিরলেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনারের তৃতীয় শিকার হয়ে।  ৬৮ রানেই নেই বাংলাদেশের ৫ উইকেট সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ধুকছে বাংলাদেশ।  ৬৮ রানেই ফিরে গেছেন ৫ ব্যাটার। ইনিংংসের বাকি আর ৯ ওভার।  পাওয়ার প্লেতে বাংলাদেশ ৪৫/৩ ৬ ওভারের পাওয়ার প্লেতেই ৩ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ আর স্কোরবোর্ডে জমা হয়েছে ৪৫ রান। এবার ফিরলেন শান্ত সৌম্য ফেরার পর উইকেটে এসেই আগ্রাসী ব্যাটিং শুরু করেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দারুণ শুরুও পান তিনি, কিন্তু ইনিংস বড় করতে পারলেন না। অ্যাডাম মিলনে উড়িয়ে মারতে গিয়ে সার্কেলের মধ্যেই ধরা পড়েন তিনি। শান্তর ব্যাট থেকে আসে ১৫ বলে ১৭ রান। ৫ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৬ রান। 'আম্পায়ার্স কলে' বিদায় সৌম্যর আগের বলেই টিম সাউদিকে কাভারের উপর দিয়ে দারুণ চার মারেন সৌম্য সরকার। পরের বলেই লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়লেন তিনি। রিভিউ নিলেও আম্পায়ার্স কলে আউট হয়ে ফেরেন তিনি। প্রথম ওভার শেষে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০ রান। টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ  নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। এই ম্যাচে পেসার তানজিম হাসান সাকিবের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন স্পিনার তানভির। লিটন দাস আজও একাদশের বাইরে। বাংলাদেশ একাদশ- রনি তালুকদার, শামীম হোসেন, নাজমুল হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও তানভীর ইসলাম। নিউজিল্যান্ড একাদশ- মিচেল স্যান্টনার (অধিনায়ক), টিম সাইফার্ট, ফিন অ্যালেন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, বেন সিয়ার্স, অ্যাডাম মিলনে, ইশ সোধি ও টিম সাউদি। স্বাগত বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচের মানবজমিন লাইভে আপনাদের সঙ্গে থাকছি আমি সৌরভ কুমার দাস।