ইধিকার নতুন মিশন

অতিথি বিনোদন ডেস্ক ।।

‘প্রিয়তমা’ সিনেমাটি গত ঈদুল আজহায় দেশের ১০৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে খ্যাতি পান ওপার বাংলার ছোট পর্দার অভিনেত্রী ইধিকা পাল। এ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। বেশ কিছু দিন ধরে গুঞ্জন উড়ছে, সুপারস্টার দেবের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন ইধিকা পাল। সব গুঞ্জনের অবসান ঘটিয়ে এবার নায়িকাই জানালেন ‘খাদান’ সিনেমায় দেখা যাবে দেব-ইধিকাকে। এসব তথ্য নিশ্চিত করে ভারতীয় একটি সংবাদমাধ্যমে ইধিকা পাল বলেন, ‘খুব ভালো লাগছে। আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। তার সঙ্গে চাই আগের মতো এবারেও যেন দর্শক আমার পাশে থাকেন।’ ‘খাদান’ সিনেমায় কয়লা মাফিয়ার চরিত্রে অভিনয় করবেন দেব। সিনেমাটির ফার্স্ট লুক মোশন পোস্টারে কুঠার হাতে দেখা যায় দেবকে।