ইনস্টাগ্রাম একাউন্টে নীল রঙের চেকমার্ক আরও সহজ হলো

অতিথি নিউজ ডেস্ক ।।

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে ইনস্টাগ্রাম অন্যতম। পৃথিবীজুড়েই এর ব্যবহারকারী রয়েছে। রিল তৈরি করা ব্যবহারকারীরা এই প্ল্যাটফর্মে বিপুল সংখ্যক ছবি এবং ভিডিও শেয়ার করে থাকেন।  ফেসবুকে এবং টুইটারে প্রায়ই ব্লু চেকমার্ক দেখা যায়। এই চিহ্নটি নিশ্চিত করে, এ অ্যাকাউন্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বস্ত। সেকারনে ব্যবহারকারীগণ এটি পাওয়ার জন্য ইন্সটাগ্রামে অনুরোধ করতে পারেন। তাই আপনার অ্যাকাউন্টটি যদি ব্লু ভ্যারিফায়েড হয়, তবে নিজেকে নেটদুনিয়ায় অন্যদের থেকে অনন্য আর ব্যতিক্রমভাবে উপস্থাপন করতে পারবেন। বর্তমান সময়ে রাজনীতিবিদ, তারকা, সাংবাদিক কিংবা কোনও সংস্থার প্রতিনিধিত্বকারীগণ কয়েকটি ধাপ অবলম্বন করে সহজেই নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টটি ব্লু ভেরিফায়েড করে নিতে পারেন। কেননা নেটিজেনরা ব্লু চেকমার্ক করা অ্যাকাউন্টকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন। নিচের ধাপগুলো অনুসরণ করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভেরিফাই করবেন যেভাবে- ১। আবেদনের জন্য প্রথমে নিজের ইনস্টাগ্রাম অ্যাপের প্রোফাইলে প্রবেশ। ২। এরপর উপরের ডানদিকে কোনায় hamburger icon-এ ক্লিক করতে হবে। ৩। সেটিং অপশন গিয়ে ট্যাপ করতে হবে Account-এ। ৪। Request Verification-এ ট্যাপ করতে হবে।৫। তারপর একটি আবেদন ফর্ম আসবে, ফর্মটি ঠিকভাবে পূরণ করতে হবে। ৬। নিজের আইনি নাম এবং ‘known as’ বা কাজের নাম (যদি প্রযোজ্য হয়) জানিয়ে দিতে      হবে। ৭। এরপর নিজের বিভাগ নির্বাচন করতে হবে। (যেমন: খেলাধুলা, সংবাদ/মিডিয়া,      ব্লগার/ইনফ্লুয়েন্সার, ব্যবসা/ব্র্যান্ড/সংস্থা, ইত্যাদি)।৮। সেটিং অপশনে গিয়ে নিজেদের অ্যাকাউন্ট ভেরিফিকেশনের অনুরোধ করতে হবে। ৯। এটি যাচাই করার জন্য, এখানে ইউজারের পুরো নাম, একটি অফিসিয়াল নথির ছবি (যেমন সরকারি পরিচয়পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স) আপলোড করতে হবে। ১০। এরপর এ আবেদনটি ইনস্টাগ্রামের একটি প্রতিনিধি দল পর্যালোচনা করবে।  তৎপরবর্তী সময়ে এক সপ্তাহের মধ্যে অ্যাকাউন্ট হোল্ডার সরাসরি হ্যাঁ বা না উত্তর পেয়ে যাবেন।