হয়ে গেল অভিনেতা জোভানেরও বিয়ে
অতিথি বিনোদন ডেস্ক ।।
দেশের বিনোদন জগতে যেন বিয়ের ধুম লেগেছে। অভিনেত্রী অর্ষা ও মৌসুমী হামিদের পর জানা গেল অভিনেতা জোভানও বিয়ের কাজ সেরেছেন। তবে সবাইকে চমকে দিয়ে বিয়ের খবর দিলেও স্ত্রীর পরিচয় দেননি ফারহান আহমেদ জোভান।
গত শুক্রবার রাতে একটি সাদাকালো কাপল ছবি পোস্ট করে প্রথমে তিনি নিজের বিয়ের ইঙ্গিত দেন। ছবির ক্যাপশনে এ অভিনেতা লেখেন, ‘অ্যান্ড উই বোথ সেইড আলহামদুলিল্লাহ, কবুল। দ্রুতই পোস্ট ছড়িয়ে পরে বিনোদন জগগতের সর্বত্র। বিনোদন সাংবাদিক থেকে সংশ্লিষ্টদের মধ্যে কৌতুহল তৈরী হয় জোভান কাকে বিয়ে করলেন?