গুড় কেক বানানোর রেসিপি

কেক খেতে পছন্দ করে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। সামান্য স্বাদ বদল করতে চাইলে ঘরে বসেই তৈরি করতে পারেন গুড়ের কেক। সাধারণত চকলেট ও ভ্যানিলা ফ্লেভারের কেক খেত...

কেক খেতে পছন্দ করে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। সামান্য স্বাদ বদল করতে চাইলে ঘরে বসেই তৈরি করতে পারেন গুড়ের কেক। সাধারণত চকলেট ও ভ্যানিলা ফ্লেভারের কেক খেতেই বেশি পছন্দ করেন সবাই। প্রায় পুরো দেশে শীত আসতেই গুড় দিয়ে পিঠা তৈরির ধুম পড়ে যায়। চাইলে গুড় দিয়ে তৈরি করতে পারেন সুস্বাদু কেক। চলুন তবে জেনে নেওয়া যাক রেসিপি উপকরণ১. ‏ডিম ৩টি২. ‏ময়দা ১ কাপ৩. ‏কর্ণফ্লাওয়ার ২ টেবিল চামচ৪. ‏গুঁড়া দুধ ২ টেবিল চামচ৫. ‏বেকিং পাউডার ১ চা চামচ৬. ‏নলেন গুড় ১ কাপ৭. ‏তেল ১/৪ কাপ ও৮. ‏লবণ এক চিমটি। পদ্ধতিপ্রথমে শুকনো উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে ছেঁকে নিন। তারপর একটি বড় পাত্রে নরমাল তাপমাত্রার ডিম নিন। ফ্রিজের ডিম অন্তত এক ঘণ্টা আগে বের করে রাখুন।হ্যান্ড বিটার বা হুইস্ক দিয়ে ভালো করে ডিম বিট করে ফোমের মতো করে নিন। তারপর মিশিয়ে দিন তেল বা মাখন। এরপর আবারো বিট করুন।এবার শুকনো উপকরণের মিশ্রণ অল্প অল্প করে মিশিয়ে নিন গলানো গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর ডিমের মিশ্রণ মিশিয়ে নিন ভালো করে। আরও পড়ুন: গুড়ের পায়েস রান্নার সঠিক উপায় সামান্য লবণও দিন। এ পর্যায়ে হ্যান্ড বিটার একেবারেই ব্যবহার বা ওভারমিক্স করবেন না। এরপর তেল বা মাখন দিয়ে একটি কেকের ছাঁচ গ্রিজ করে নিন।নিচে পেপার দিয়েও নিতে পারেন। এরপর এতে কেকের মিশ্রণ ঢেলে দিন। কেকের ছাঁচটি সামান্য হাত দিয়ে ঝাঁকিয়ে নিন। এরপর ওভেন ১০ মিনিটের জন্য প্রি-হিট করুন। তারপর কেকটি ১৬০ ডিগ্রিতে ২০ মিনিটের জন্য বেক করুন। ২০ মিনিট পরে একটি টুথপিক দিয়ে চেক করুন। টুথপিক পরিষ্কার বের হলে কেক রেডি। যদি পরিষ্কার না বের হয় তাহলে আরও ৫ মিনিটের জন্য বেক করুন। তারপর কেকটি ছাঁচ থেকে বের করে নিন। এবার পুরোপুরি ঠান্ডা করে পরিবেশন করুন নলেন গুড়ের কেক।