বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে ৩০ জনকে নিয়োগ

অতিথি নিউজ ডেস্ক :

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ২টি শূন্য পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ২৯ জানুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এক নজরে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড চাকরির ধরন সরকারি চাকরি প্রকাশের তারিখ ২২ জানুয়ারি ২০২৪ পদ ও লোকবল ২টি ও ৩০ জন চাকরির খবর অতিথি নিউজ ডেস্ক আবেদন করার মাধ্যম অনলাইন আবেদন শুরুর তারিখ ২৯ জানুয়ারি ২০২৪ আবেদনের শেষ তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২৪ অফিশিয়াল ওয়েবসাইট http://www.reb.gov.bd/ আবেদন করার লিংক অফিশিয়াল নোটিশের নিচে   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডপদের সংখ্যা: ০২টি লোকবল নিয়োগ: ৩০ জন  পদের নাম: সহকারী জেনারেল ম্যানেজার (ওঅ্যান্ডএম/পিঅ্যান্ডএম/ইঅ্যান্ডসি)পদসংখ্যা: ২৬টি বেতন: অন-প্রবেশনকালীন নির্ধারিত বেতন ৪১,৮০০ টাকাসহ বিধি অনুযায়ী অন্যানা ভাতা ও সুবিধাদি প্রধান করা হবে। অন-প্রবেশন মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে পবিস বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী ৪৩,৫০০ টাকা বেতন স্কেলে নির্ধারিত হবে। শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/তথ্য প্রযুক্তিতে বিএসসি ডিগ্রি। পদের নাম: সহকারী জেনারেল ম্যানেজার (সদস্য সেবা) পদসংখ্যা: ০৪টি  বেতন: অন-প্রবেশনকালীন নির্ধারিত বেতন ৪১,৮০০ টাকাসহ বিধি অনুযায়ী অন্যানা ভাতা ও সুবিধাদি প্রধান করা হবে। অন-প্রবেশন মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে পবিস বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী ৪৩,৫০০ টাকা বেতন স্কেলে নির্ধারিত হবে। শিক্ষাগত যোগ্যতা: কৃষি প্রকৌশল/ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজি/অ্যাপ্লাইড ফিজিক্স/ফিজিক্সে ৪ বছরের স্নাতক (সম্মান) ডিগ্রি। বয়সসীমা:  সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। আবেদন ফি: প্রতিটি পদের জন্য ৬৬৯ টাকা টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে।  আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।আবেদনের শেষ সময়: ২০ ফেব্রুয়ারি ২০২৪