এপ্রিলেই শুরু হতে পারে উপজেলা পরিষদ নির্বাচন : মোহাম্মদ আলমগীর
ঢাকা ।।
চলতি বছরের এপ্রিল মাসের শেষের দিকে শুরু হতে পারে উপজেলা পরিষদ নির্বাচন। যা মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত ধাপে ধাপে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মোহাম্মদ আলমগীর।
আজ (মঙ্গলবার, ২৩ জানুয়ারি) রাজধানীর নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
ইসি মোহাম্মদ আলমগীর আরও বলেন, ‘এসএসসি পরীক্ষা, পবিত্র রমজান মাস ও ঈদ-উল-ফিতর এর পরপরই উপজেলা পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেয়া হচ্ছে।
‘কোনো রাজনৈতিক দল যদি মনে করে দলীয় প্রতীকে মনোনয়ন দেবে না। সেই ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত তারা নিতে পারে। এ বিষয়ে নির্বাচন কমিশনের কোনো মন্তব্য নেই।
তিনি আরও বলেন, উপজেলা পরিষদের ভোট ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নাকি ব্যালটে অনুষ্ঠিত হবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।