`বাংলাদেশ কমেডি ক্লাব’ এর আয়োজনে গাজীপুরে পিকনিক অনুষ্ঠিত

অতিথি বিনোদন ডেস্ক :

প্রতি বছরের মতো এবছরও ৮ম বারের মতো বাংলাদেশ কমেডি ক্লাবের আয়োজনে স্ট্যান্ড আপ কমেডিয়ান ও কমেডি অনুরাগীদের নিয়ে গাজীপুরে পিকনিক অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের তুরাগ ওয়াটার ফ্রন্ট রিসোর্টে বাংলাদেশ কমেডি ক্লাবের পিকনিকে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমেডি ক্লাবের স্বপ্নদ্রষ্টা ও মিরাক্কেল ৬ চ্যাম্পিয়ন আবু হেনা রনি, বাংলাদেশ কমেডি ক্লাবের সভাপতি সাইফুর রহমান সাইফুল, সহ-সভাপতি মোহাম্মদ পরশ, সাধারণ সম্পাদক ফজলুল হক সাকি, প্রচার সম্পাদক মোহাম্মদ তৌহিদ, অর্থ সম্পাদক মিজানুর রহমান রিজু, সহ প্রচার সম্পাদক মাসুদ আহমেদ, ডিরেক্টর সাঈদ তারেক, দৈনিক মানবতার কন্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক ইমরান হোসাইন আকাশসহ দেশ সেরা সব কমেডিয়ান। দিনব্যাপী খেলাধুলা, বিভিন্ন গেম শো, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্যাম্প ফায়ার, ফায়ার স্পিনিং এবং র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় সবাইকে শীতের পিঠা দিয়ে আপ্যায়ন শেষে পিকনিকের সমাপ্তি টানা হয়।