ইলন মাস্ককে টপকে গেলেন বার্নার্ড আর্নল্ট

অতিথি আন্তর্জাতিক ডেস্ক ।।

বিশ্বের ১ নম্বর ধনীর খেতাব হারিয়ে ২য় অবস্থানে চলে গেছেন যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। সোমবার (২৯ জানুয়ারি) ফোর্বসের বিলিওনিয়ার তালিকায় দেখা গেছে তাকে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি হিসেবে জায়গা করে নিয়েছেন ফরাসি ব্যবসায়ী ও এলভিএমএইচের সিইও বার্নার্ড আর্নল্ট। ফোর্বসের দ্য রিয়েল টাইম বিলিওনিয়ার লিস্ট অনুযায়ী, ২০৮ বিলিয়ন বা ২০ হাজার ৮০০ কোটি ডলারের সম্পদ নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছেন তিনি। বার্নার্ড আর্নল্ট এর পরের অবস্থানে কে কে রয়েছেন- * ২০৪ দশমিক ৭ বিলিয়ন বা ২০ হাজার ৪৭০ কোটি ডলারের সম্পদ নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ইলন মাস্ক। * ১৮১ দশমিক ৩ বিলিয়ন বা ১৮ হাজার ১৩০ কোটি ডলার নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস। * ১৪২ দশমিক ২ বিলিয়ন বা ১৪ হাজার ২২০ কোটি ডলারের সম্পদ নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন সফটওয়্যার জায়ান্ট ওরাকলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। * ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ রয়েছেন পঞ্চম স্থানে। তার সম্পদের পরিমাণ ১৩৯ দশ ১ বিলিয়ন বা ১৩ হাজার ৯১০ কোটি ডলার। পরের ৫টি অবস্থানে যারা রয়েছেন - ৬। ওয়ারেন বাফেট, মোট সম্পদের পরিমাণ ১২৭ দশমিক ২ বিলিয়ন ডলার ৭। ল্যারি পেজ, মোট সম্পদের পরিমাণ ১২৭ দশমিক ১ বিলিয়ন ডলার ৮। বিল গেটস, মোট সম্পদের পরিমাণ ১২২ দশমিক ৯ বিলিয়ন ডলার ৯। সের্গেই ব্রিন, মোট সম্পদের পরিমাণ ১২১ দশমিক ৭ বিলিয়ন ডলার ১০। স্টিভ বলমার, মোট সম্পদের পরিমাণ ১১৮ দশমিক ৮ বিলিয়ন