রাজাকে গুলি করে হত্যা, রাণীকে অপহরণ
অতিথি আন্তর্জাতিক ডেস্ক ।।
নাইজেরিয়ার ঐতিহ্যবাহী রাজা সেগুন আরেমুকে গুলি করে হত্যা করে তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তিনি অবসরপ্রাপ্ত সেনা জেনারেল ও দেশটির বর্তমান রাজা। তার আনুষ্ঠানিক উপাধি হলো ‘কোরোর ওলুকোরো’।
বৃহস্পতিবার রাতে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোয়ারা রাজ্যে সেগুনের প্রাসাদে এ ঘটনা ঘটে। এ হামলার সঙ্গে জড়িত বন্দুকধারী কারা বা তারা কোনো মুক্তিপণ দাবি করছেন কি না, তা স্পষ্ট নয়।
রাজা সেগুনের হত্যাকাণ্ডকে বেপরোয়া, মর্মান্তিক ও জঘন্য উল্লেখ করে নিন্দা জানিয়েছেন গভর্নর আব্দুল রহমান আব্দুল রাজ্জাক। তিনি বলেছেন, এ ঘটনায় জড়িতদের আটক করবে কর্তৃপক্ষ। তাদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
এসব অপহরণ রোধে দেশে জরুরি অবস্থা জারি করার দাবি জানিয়েছে আসছে নাইজেরিয়ার সুশীল সমাজ। কয়েক দিন আগে দেশের সুশীল সমাজের ৫০টি সংগঠন প্রেসিডেন্ট বোলা টিনুবুর কাছে এ দাবি জানিয়েছেন। তাদের দাবি, গত মে মাসে তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে এক হাজার ৮০০ জনের বেশি মানুষ অপহরণের শিকার হয়েছেন।
সূত্র : বিবিসি