মিস ওয়ার্ল্ডের ৭১তম আসরে বাংলাদেশের প্রতিনিধি নীলা

ঢাকা ।।

মিস ওয়ার্ল্ডের ৭১তম আসরের মূল আয়োজনটি হবে ভারতে। আগামী ৯ মার্চ ভারতে অনুষ্ঠিত হবে ‘মিস ওয়ার্ল্ড-২০২৩’ প্রতিযোগিতা। এই আসরে যোগ দিতে আগামী ১৮ ফেব্রুয়ারি দিল্লি যাবেন বিভিন্ন দেশের বিজয়ী সুন্দরীরা। এতে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন নীলা। কে এই নীলা? ২৮ জানুয়ারি আয়োজিত ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০২৩’ বিজয়ী  ফ্যাশন ইনফ্লুয়েন্সার, মডেল ও টিকটকার শাম্মি ইসলাম নীলা। মোট ২০ প্রতিযোগীর মধ্যে থেকে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০২৩’ এর মুকুট উঠেছে নীলার মাথায়।  শাম্মি ইসলাম নীলার জন্ম এবং বেড়ে ওঠা ঢাকায়। দুই ভাই-বোনের মধ্যে বড় ২৩ বছর বয়সী নীলা রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএতে পড়াশোনা করছেন। সামাজিক মাধ্যমে পরিচিত নীলা তিন বছর ধরে মডেলিং করছেন তিনি। ফ্যাশন আর বিউটি নিয়ে কয়েকটি বাংলাদেশি ব্র্যান্ডের সঙ্গে ইনফ্লুয়েন্সার হয়ে নিয়মিত কাজ করছেন তিনি। ফেসবুক, ইনস্টাগ্রাম আর টিকটক - তিন মাধ্যমেই জনপ্রিয় তিনি। বিশেষ করে টিকটকে তার কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে। ফেসবুকে তার ৫৬ হাজার অনুসারী। ইনস্টাগ্রামে তা ছাড়িয়ে গেছে এক লাখ ১০ হাজার। ভবিষ্যতে মডেলিং ও অভিনয় করতে চান নীলা।