ভেজাল খাদ্য বিরোধী অভিযান পরিচালনা করে সাতটি প্রতিষ্ঠানকে জরিমানা
অতিথি নিউজ ডেস্ক :
নাটোরের গুরুদাসপুরে ভেজাল খাদ্য বিরোধী অভিযান পরিচালনা করে সাতটি প্রতিষ্ঠানকে ৬,৮০,০০০/-টাকা জরিমানা।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ছিনতাইকারীসহ ভেজাল পণ্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় ইং ১৩ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ ১০.০০ ঘটিকা হতে ১৯.০০ ঘটিকা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার গুরুদাসপুর থানার চাচকৈড়, কুমারখালী, কান্দাইল এলাকায় সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয় এর সাথে ভেজাল খাদ্য বিরোধী বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে ভেজাল খাদ্য তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য-দ্রব্য উৎপাদন এর অপরাধে (১) ‘‘হাজী আব্দুল আজিজ সোনার ট্রেডার্স” কে ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর ৪৩ ও ৪৪ ধারায় ২,৫০,০০০/- টাকা, (২) ‘‘মেসার্স ভাই ভাই বানিজ্যালয়” কে ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর ৪৪ ধারায় ১,৯০,০০০/- টাকা, (৩) ‘‘আল আমিন ট্রেডার্স” কে ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর ৪২ ধারায় ১,৫০,০০০/- টাকা, (৪) “মেসার্স মুক্তার এন্টারপ্রাইজ” কে ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর ৪৩ ধারায় ২৫,০০০/- টাকা, (৫) ‘‘পাবনা বেকারী” কে ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর ৪৩ ধারায় ২০,০০০/- টাকা, (৬) “শেখ এগ্রো ট্রেডিং” কারখানাকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর ৪৩ ধারায় ১০,০০০/- টাকা, (৭) ‘‘রাজ বেকারী” কে ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর ৪২ ও ৪৩ ধারায় ৩৫,০০০/- টাকা জরিমানা করা হয় এবং বিপুল পরিমান ভেজাল গুড়, গুড় তৈরির কাঁচামাল, ভেজাল বিস্কুট, বিস্কুট তৈরির কাঁচামাল জব্দ করা হয়। পরবর্তীতে জরিমানাকৃত সর্বমোট ৬,৮০,০০০/- টাকা সরকারী কোষাগারে জমা করা হয়।