অ্যান্টার্কটিকা মহাদেশের মালিকানায় চোখ ইরানের
অতিথি আন্তর্জাতিক ডেস্ক ।।
ইরানের নৌবাহিনীর কমান্ডার গত সেপ্টেম্বরের শেষে ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেন, তার দেশ অ্যান্টার্কটিকার মালিক। ইরান দক্ষিণ মেরুতে সামরিক কর্মকাণ্ড চালানোর কথা জানিয়ে বলেন, দক্ষিণ মেরুতে আমাদের সম্পত্তির অধিকার আছে। সেখানে আমাদের পতাকা উড়িয়ে সামরিক ও বৈজ্ঞানিক কাজ করার পরিকল্পনা আছে।
এ বিষয়ে ফক্স নিউজ ডিজিটাল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে জানতে চায়, সম্প্রতি কাতারে ইরানের যে ৬ বিলিয়ন ডলারের তহবিলের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে, তা অ্যান্টার্কটিকায় ঘাঁটি তৈরিতে ব্যবহৃত হতে পারে কি না। জবাবে মুখপাত্র বলেন না সূচক জবাব দেন। তবে এ তহবিলের অর্থ শুধুমাত্র মানবিক পণ্য কেনার জন্য ব্যবহার করা যেতে পারে। এসব পণ্য হলো- খাদ্য, ওষুধ, চিকিৎসা ও কৃষি পণ্য।
বিশেষজ্ঞদের মতামত, অ্যান্টার্কটিকায় ইরানের সামরিক উপস্থিতি এবং প্রভাব বিস্তারের চেষ্টা করার যে ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে, তা শুধু বহুপাক্ষিক চুক্তি লঙ্ঘনই করবে না, সারা বিশ্বে তাদের আগ্রাসনের ধারা অব্যাহত রাখবে।
সূত্র : ওয়াশিংটনভিত্তিক মিডল ইস্ট মিডিয়া রিসার্চ ইনস্টিটিউট (এমইএমআরআই)।