আস্ত রেডিও টাওয়ার চুরি!

অতিথি নিউজ ডেস্ক :

 যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্যে চলতে চলতেই হঠাৎ বন্ধ রেডিও। ব্যাপার কী? একেবারে স্থানীয় স্তরের হলেও রেডিও বন্ধ হওয়ার খবরে শোরগোল পড়ে যায়।  দীর্ঘক্ষণ কোনও খবর না-পাওয়ায় নানাবিধ জল্পনা শুরু হয়। রেডিও বন্ধ হওয়ার পিছনে কোনও রাজনৈতিক কারণ আছে কি না, তা নিয়েও কানাঘুষো শুরু হয়ে যায়। শেষমেশ সব জল্পনার অবসান স্টেশন-কর্তার ফেসবুক পোস্টে। ব্রেট আলমোরে নামে স্টেশনের জেনারেল ম্যানেজার কোনোরকম রাখঢাক না-রেখেই জানান, স্টেশন থেকে রাতারাতি ২০০ ফুটের রেডিও টাওয়ার গায়েব হওয়ার কারণেই বন্ধ রেডিও। আস্ত রেললাইন কিংবা নির্মীয়মাণ ব্রিজ চুরির ঘটনা ঘটেছে আগে। এবার চুরি হল আস্ত টাওয়ার। স্টেশন কর্তা তার পোস্টে লেখেন, ‘এলাকায় চোরেদের উৎপাত বেড়েছে বলে শুনছিলাম ঠিকই। তবে চোখে দেখিনি। এ দিক সকালে স্টেশনের একদিকে ক্লিনিংয়ের কাজে তত্ত্বাবধানে গিয়েই চোখ উঠল কপালে। নজরে এলো, রাতের অন্ধকারে কারা যেন এসে স্টেশনে যথেষ্ট ভাঙচুর লুটপাট চালিয়ে গিয়েছে। তারও পরে নজরে এলো— ২০০ ফুটের রেডিও টাওয়ারটাই উধাও রাতারাতি!’