আম্পায়ারকে অন্য কাজ খুঁজতে বললেন উত্তেজিত হাসারাঙ্গা

অতিথি স্পোর্টস ডেস্ক ।।

আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা ব্যাটিং করার সময়ের একটি নোবলকে কেন্দ্র করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গার।  শেষ তিন বলে তখন শ্রীলঙ্কার ১১ রান প্রয়োজন ছিল। আফগান পেসার ওয়াফাদার মোমান্দ বেশ উঁচু একটা ফুলটস দিলেন। ক্রিজে থাকা কামিন্দু মেন্ডিস তা ব্যাটে লাগাতে পারেননি। পরে আম্পায়ারের কাছে নো বলের আবেদন করেন, কিন্তু আম্পায়ার তাতে সাড়া দেননি। শ্রীলঙ্কা সিরিজে ২-০-এ এগিয়ে থাকলেও শেষ এই ম্যাচে ৩ রানে হেরেছে। আর ম্যাচ শেষেই সেই ‘নো’ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গার। স্কয়ার লেগ আম্পায়ার লিন্ডন হানিবলের নাম উল্লেখ না করেই তিনি বলেছেন, ‘আপনি যদি এটাও দেখতে না পারেন, তাহলে এমন আম্পায়ার আন্তর্জাতিক ক্রিকেটে দরকার নেই। তার বরং অন্য কাজ খোঁজা উচিত। সূত্র : ক্রিকইনফো