শরীরের ভিতরে বাসা বাঁধতে পারে কঠিন ৫ রোগ

অতিথি নিউজ ডেস্ক :

বিশ্বে বিভিন্ন ধরনের রোগব্যাধি বেড়েই চলছে, যেগুলোর মধ্যে বেশ কিছু রোগের এখনও কোনো প্রতিকার পাওয়া যায়নি। দুশ্চিন্তার বিষয় হলো, এমন কিছু রোগ আছে যা শরীরে আস্তে আস্তে বাসা বাঁধে ও আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়, তবে তা বুঝার উপায় নেই। তবে রোগ যাই হোক না কেন, বিশেষজ্ঞরা একমত যে প্রাথমিক রোগ নির্ণয় ও এর চিকিৎসা পুনরুদ্ধারকে আরও সহজ করে তোলে। রোগের উপসর্গ জানা গেলে যদিও প্রাথমিক অবস্থায় ব্যবস্থা নেওয়া যায়, তবে কিছু রোগ আছে যেগুলো শানাক্তে অনেক দেরি হয়ে যায়। যেসব রোগের উপসর্গ বা লক্ষণ দেখা দেয় না, তাদেরকে নীরব ঘাতক বলা হয়। তেমনই কিছু নীরব ঘাতক রোগ ও এর লক্ষণগুলো সম্পর্কে জেনে নিন- উচ্চ রক্তচাপঃ এফডিএ-র রিপোর্ট অনুযায়ী, উচ্চ রক্তচাপ বা বিপি সবচেয়ে বড় নীরব ঘাতক রোগ। বেশিরভাগ লোকের মধ্যেই এর কোনো লক্ষণ দেখা যায় না প্রাথমিক অবস্থায়। যদি এর চিকিৎসা না করা হয় তবে এটি হার্ট অ্যাটাক ও স্ট্রোক’সহ হার্ট সংক্রান্ত বিভিন্ন রোগের কারণ হতে পারে। উচ্চ কলেস্টেরলঃ উচ্চ কোলেস্টেরলকেও নীরব ঘাতক বলা হয়, কারণ এর মাত্রা খুব বেশি না হওয়া পর্যন্ত এটি রোগীদের মধ্যে কোনো উপসর্গ সৃষ্টি করে না। এটি চর্বিযুক্ত, প্রক্রিয়াজাত খাবার, অ্যালকোহল সেবন ও ধূমপানের মতো বিষাক্ত অভ্যাস ও ব্যায়ামের অভাবের কারণে ঘটে। ডায়াবেটিসঃ এটি একটি নীরব রোগ। এটিকে ‘নীরব ঘাতক’ বলা হয় কারণ বেশিরভাগ ক্ষেত্রে রোগীরা জানেন না যে, তারা ডায়াবেটিসে ভুগছেন। রোগটি যখন একটি উন্নত পর্যায়ে পৌঁছে যায় তখনই লক্ষণগুলো আরও স্পষ্টভাবে প্রকাশ পায়। ফ্যাটি লিভারঃ ফ্যাটি লিভার ডিজিজ দুই ধরনের হতে পারে- নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ ও অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, যা অ্যালকোহলিক স্টেটোহেপাটাইটিস নামেও পরিচিত। ফ্যাটি লিভার রোগ ধীরে ধীরে বাড়তে থাকে, আবার এর লক্ষণও তেমন প্রকাশ পায় না। এজন্যই এই ব্যাধিকে নীরব ঘাত বলা হয়।