সিডনিতে সোলসের গান উদযাপন করলো বাংলাদেশি চিকিৎসক

বিনোদন ডেস্ক :

বাংলাদেশের নামকরা ব্যান্ডদল সোলস। গত বছর আগস্টে অস্ট্রেলিয়া সফরের মধ্য দিয়ে ব্যান্ডটির সুবর্ণজয়ন্তী উদযাপন করেছিল। এদিকে নতুন বছরে প্রথম অষ্ট্রেলিয়া সফরে গেছে সোলস টিম। এবার সিডনির নিউ সাউথ ওয়েলস’র বাংলাদেশ মেডিক্যাল সোসাইটি’র আমন্ত্রনে গত ২৪ ফেব্রুয়ারি পারফর্ম করে সোলস। দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠানে প্রায় বিশটি গান পরিবেশন করে ব্যান্ডটি। গানগুলো হলো- এ এমন পরিচয়, মন শুধু মন ছুঁয়েছে, দেখা হবে বন্ধু, রাত এখনো বাকি, এই মুখরিত জীবনের চলার বাঁকে, ব্যস্ততা আমাকে দেয় না, বৃষ্টি দেখে অনেক কেঁদেছি, চায়ের কাপে পরিচয়, বাঁশি শুনে আর কাজ নাই, ও বন্ধু তোকে মিস করছি, কেন এই নিঃসঙ্গতা, রিমঝিম ঝিম বৃষ্টি পরে, সাগরের প্রান্তরে শুনি, সারা দিন তোমায় ভেবে, সুখ পাখি আইলো উড়িয়া। পুরনো গানের সঙ্গে কণ্ঠ মিলিয়ে গেয়েছেন প্রবাসী বাংলাদেশি চিকিৎসকরা। অনুষ্ঠানটি প্রসঙ্গে সোলস ব্যান্ডের প্রধান পার্থ বড়ুয়া বলেন, ‘সিডনিতে এর আগে বহুবার গান করেছি। আগামী ২ মার্চ মেলবোর্নে মিউজিক্যাল ফেস্টিভ্যালে পারফর্ম করবে সোলস। অস্ট্রেলিয়া সফরে সোলস টিমে রয়েছেন নাসিম আলী খান, পার্থ বড়ুয়া, মীর মাসুম, শেখ আহসানুর রহমান আশিক, মারুফ হাসান রিয়েল, সাউন্ড ইঞ্জিনিয়ার শামীম আহমেদ ও লাইটিংয়ে ইভান। আগামী ১২ মার্চ সোলস টিম দেশে ফিরবেন বলে জানায় ব্যান্ড সদস্যরা।