জামালপুরে তিন দিনব্যাপী শিশু সাংবাদিকতার কর্মশালা শেষ

জামালপুর প্রতিনিধি

জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। জামালপুরে শিশু সাংবাদিকতার ৩ দিনের  কর্মশালা ইতিমধ্যে শেষ হয়েছে। শনিবার বিকালে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ। এ কর্মশালায় মৌলিক সাংবাদিকতার ধারণা, সংবাদ ও ফিচার লিখন, শিশু সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধান, মোবাইল ফোনে সংবাদ ও ভিডিও প্রতিবেদন তৈরিসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।