অশ্লীল অঙ্গভঙ্গি করার দায়ে ক্রিস্টিয়ানো রোনালদো নিষিদ্ধ

অতিথি স্পোর্টস ডেস্ক ।।

সৌদি ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা ও নৈতিকতা কমিটি অশ্লীল অঙ্গভঙ্গি করার দায়ে ক্রিস্টিয়ানো রোনালদোকে ১ ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি ৩০ হাজার সৌদী রিয়াল জরিমানা করেছে। মাঠে প্রতিপক্ষ গ্যালারি থেকে ‘মেসি, মেসি’ চিৎকার ভেসে এলে অশ্লীল অঙ্গভঙ্গি করেছিলেন রোনালদো। সৌদি ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা ও নৈতিকতা কমিটি ওই অঙ্গভঙ্গির জেরেই এক ম্যাচ নিষিদ্ধ করেছে এই পর্তুগিজ তারকাকে।  একই অপরাধে পাশাপাশি আর্থিক জরিমানাও গুনতে হবে ক্রিস্টিয়ানো রোনালদোকে। তিনি বর্তমানে সৌদি ফুটবল ক্লাব আল নাসরে খেলছেন। তাকে দুই ভাগে মোট ৩০ হাজার সৌদি রিয়াল জরিমানা দিতে হবে । এর মধ্যে ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা দিতে হবে দেশটির ফুটবল ফেডারেশনে। আর ২০ হাজার রিয়াল জরিমানা দিতে হবে ম্যাচের প্রতিপক্ষ ক্লাব আল শাবাবকে।  ঠিক পরের ম্যাচেই মাঠে থাকতে পারছেন না রোনালদো। সূত্র : এপি