তামিমের কাছে হেরে বিদায় নিলো সাকিবের রংপুর রাইডার্স

অতিথি নিউজ ডেস্ক:

বিপিএল এ গ্রুপপর্বে তামিমের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে জিতেছিলেন সাকিব। এবারের ম্যাচ বাঁচামরার লড়াই এর ম্যাচ, কে জয়ী হবেন ? তা দেখতে মুখিয়ে ছিলেন সমর্থকরা। শেষ পর্যন্ত তামিমের কাছে হেরে গেলেন সাকিব। মিরপুরে বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রংপুর রাইডার্সকে ৬ উইকেট আর ৯ বল হাতে রেখে হারিয়ে ফাইনালে নাম লেখালো ফরচুন বরিশাল। প্লে-অফে কঠিন দুই পরীক্ষা পাড়ি দিয়ে ফাইনালে উঠেছে বরিশাল। প্রথম কোয়ালিফায়ারে তারা হারিয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। অন্যদিকে গ্রুপপর্বে পয়েন্ট তালিকায় সবার ওপরে ছিল রংপুর। তারাই কিনা টানা তিন ম্যাচ হেরে বিদায়! শুক্রবার ফাইনালে মুখোমুখি হবে ফরচুন বরিশাল আর কুমিল্লা ভিক্টোরিয়ান্স।