সাংবাদিক সমিতির দিনব্যাপী কর্মশালা

অতিথি নিউজ ডেস্ক :

ঢাকার সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির বেসিক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও আরটিভির বার্তা সম্পাদক আকতার হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক কাজী ফাইজুর রহমান, সাবেক সম্পাদক অধ্যাপক মালেকা আক্তার বানু, এশিয়ান টেলিভিশনের নিউজ এডিটর মাহবুব জুয়েল প্রমুখ। সকাল ৯টায় শুরু হওয়া কর্মশালা চলে বিকেল ৪টা পর্যন্ত। এতে অংশ নেন তিতুমীর কলেজের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী। বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, ‘সাংবাদিকতায় আগ্রহীদের লেগে থাকতে হবে। ধৈর্যহারা হওয়া যাবে না। আরেকটি বিষয়, অবশ্যই দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।’