১ মার্চ সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ
অতিথি নিউজ ডেস্ক :
লিটারে সয়াবিন তেলের দাম ১০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এটি কার্যকর হবে ১ মার্চ থেকে । গত ২০ ফেব্রুয়ারি দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্সের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সেদিনের বৈঠক শেষে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু সাংবাদিকদের এ তথ্য জানান।
বর্তমানে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম রয়েছে ১৭৩ টাকা, এটি ১০ টাকা কমিয়ে ১৬৩ টাকা হবে। আর খোলা সয়াবিন লিটারে সর্বোচ্চ মূল্য থাকবে ১৪৯ টাকা। আর পাঁচ লিটারের বোতল ৮০০ টাকায় বিক্রি হবে।
তবে দাম কমানো হচ্ছে না পাম তেলের।