সাংবাদিকতার উৎকর্ষ সাধনে সেমিনার আয়োজন

অতিথি নিউজ ডেস্ক :

রাজধানীতে ‘যোগাযোগ দক্ষতা বৃদ্ধিতে সাংবাদিকতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মিডিয়া স্টাডি সেন্টার বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাজধানীর শিশু কল্যাণ পরিষদ অডিটোরিয়াম এ সেমিনার আয়োজন করে। সেমিনারে বক্তারা সাংবাদিকতার উৎকর্ষ সাধনে যোগাযোগ দক্ষতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। একমাত্র যোগাযোগ দক্ষতা বৃদ্ধির মাধ্যমেই একজন সাংবাদিক ক্যারিয়ারে উৎকর্ষ সাধন করতে সক্ষম হন। সেই সঙ্গে যোগাযোগ দক্ষতা বৃদ্ধির জন্য সমসাময়িক প্রযুক্তিগত জ্ঞান অর্জনের প্রতিও জোর দেন তারা। সেমিনারে প্রধান আলোচক ছিলেন নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক ড. একরাম উদ্দীন সুমন।