৬০০ টাকায় মিলবে গরুর মাংস
অতিথি নিউজ ডেস্ক :
ঢাকায় পবিত্র রমজান মাস উপলক্ষে আগামী ১০ মার্চ থেকে ভ্রাম্যমাণ ট্রাকে গরুর মাংস, মুরগি ও ডিম বিক্রি শুরু করবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ।
ভ্রাম্যমাণ ট্রাকে প্রতি কেজি গরুর মাংসের দাম থাকবে ৬০০ টাকা, খাসির মাংস ৯০০ টাকা, ড্রেসিং করা ব্রয়লার মুরগি ২৮০ টাকা এবং ডিম ১০ টাকা ৫০ পয়সা দরে বিক্রি হবে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আবদুর রহমান এ তথ্য জানিয়েছেন। সোমবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে খাদ্য ও মৎস্য মন্ত্রণালয়ের সঙ্গে প্রশাসকদের অধিবেশন শেষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, শুরুতে ঢাকা শহরে ৩০টি স্পটে পণ্যগুলো বিক্রি করা হবে। এটা হলো আমাদের একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা। আাগামী ১০ মার্চ সেটা উদ্বোধন করা হবে। এটি ঈদের আগের দিন পর্যন্ত চলবে।