মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ হারালো তিন বাংলাদেশী

মালয়েশিয়া প্রতিনিধি :

মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। দুর্ঘটনাটি রোববার (৩ মার্চ) রাতে সেলাঙ্গর রাজ্যের কাজাং কেটিএম পুনচাক উতামা জেড হিল ট্র্যাকে এ ঘটে। মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বারনামার প্রতিবেদনে বলা হয়েছে, ‘রাত সোয়া ১২টার দিকে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্থান্তর করা হয়েছে।’ নিহতদের মরদেহ রেললাইনের পাশে পড়েছিল। তাদের বয়স ৩০ থেকে ৪০ বছর। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত বাংলাদেশিদের পরিচয় পাওয়া যায়নি।