জ্যাকলিনের ফ্ল্যাটে ভয়াবহ অগ্নিকাণ্ড
বিনোদন ডেস্ক :
জানা যায়, অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের অ্যাপার্টমেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। ভয়াবহ সেই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পিটিআই সূত্রে জানা গেছে, তখন বাড়িতে ছিলেন না জ্যাকলিন। অভিনেত্রী এখন দেশের বাইরে আছেন বলে জানা যাচ্ছে।
(বুধবার) মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রার পালি হিল অঞ্চলের নাওরোজ হিল সোসাইটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের বাসস্থান এটি। যদিও সরাসরি জ্যাকলিনের ফ্ল্যাটে আগুন লাগেনি, লেগেছে তার নিচ তলায়। গত বছর অর্থাৎ ২০২৩ সালে জ্যাকনিল তাঁর নতুন বাড়িতে স্থানান্তরিত হয়েছেন।
বুধবার ঘটে এই অঘটন। যদিও প্রাথমিকভাবে জানা যায়নি, কীভাবে আগুন লেগেছে।