কে কার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর?

অতিথি নিউজ ।।

বাংলাদেশে খ্যাতিমান দুই সুপারস্টার সাকিব আল হাসান ও শাকিব খান। ক্রিকেটে সাকিব আর অভিনয়ে সাকিব।  দু’জন দুই প্ল্যাটফর্মের হলেও তাদের মধ্যে খুবই বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক। এবার একত্রে কাজ করার বিষয়েও চুক্তিবদ্ধ হলেন।  একটি করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে ইতোপূর্বে পরিচালক হিসেবে যুক্ত হয়েছেন শাকিব খান। এই প্রতিষ্ঠানটিতেই শুভেচ্ছাদূত হয়ে যোগ দিলেন সাকিব আল হাসান। তবে কোম্পানিটির নতুন ব্র্যান্ড ‘টাইলক্স’র জন্য। আজ (০৯ মার্চ, শনিবার) দুপুরে রাজধানীর বনানীর একটি অভিজাত হোটেলে ঘটা আয়োজনে শাকিব-সাকিব চুক্তিস্বাক্ষর সেরেছেন। যেখানে শাকিব খানও হাজির ছিলেন।  এ সময় শাকিব খান বলেন, সাকিব আল হাসান কিংবা শাকিব খান, যে নামে ডাকা হোক; উই আর ব্রাদার। আজকে একটা অলরাউন্ডার ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হলেন বিশ্বসেরা অলরাউন্ডার। আমরা একসঙ্গে কাজ করব, এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। সাকিব আল হাসান তার প্রতিক্রিয়ায় বলেন, এই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে ভালো লাগছে। আমি আশা করছি এই ব্র্যান্ডটি দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও সমাদৃত হবে এবং দেশে বৈদেশিক মুদ্রা নিয়ে আসবে। গত জানুয়ারিতে করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হন শাকিব খান। প্রতিষ্ঠানটি কসমেটিকস, টয়লেট্রিজ, হোম কেয়ার ও স্কিন কেয়ার ইত্যাদি বিষয়ক পণ্য উৎপাদন ও বাজারজাত করবে। দু’জন দুই প্ল্যাটফর্মের হলেও তাদের মধ্যে খুবই বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক। এবার একত্রে কাজ করার বিষয়েও চুক্তিবদ্ধ হলেন।