চাঁদ দেখা গেছে, মঙ্গলবার প্রথম রোজা

অতিথি নিউজ ডেস্ক :

ঢাকা: বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল মঙ্গলবার থেকে রমজান মাস গণনা শুরু হবে। আজ সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ কথা জানান ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।  সে হিসেবে আজ রাতেই এশার নামাজের পর ধর্মপ্রাণ মুসলিমরা তারাবির নামাজ আদায় শুরু করবেন এবং শেষরাতে সাহরি খাবেন।