রমজানে শরবতপণ্যে অস্বাভাবিক দাম
অতিথি নিউজ ডেস্ক :
রমজানে রোজাদারদের কাছে বিশেষ কদর রয়েছে নানা ধরনের শরবতের। কিন্তু লেবুসহ শরবতের বিভিন্ন উপকরণের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় এসব পণ্য কিনতে গিয়ে গলা শুকিয়ে যাচ্ছে ভোক্তাদের। এমনকি ইসবগুলের ভূসির দাম কেজিতে ৫০০ টাকা বেড়েছে।
ইফতারের অন্যান্য খাদ্যপণ্য ছোলা, চিনি, বেগুন, শসা, খেজুরসহ বিদেশি ফলের দামও বেশ চড়া।
এবার রোজার শুরুতেই বাজার বেসামাল। ফলে ইফতার আয়োজনে সাধারণ মানুষকে এবার খরচ সামলাতে বেশ হিমশিম খেতে হবে।
রমজান মাসে বাজার নিয়ন্ত্রণে রাখতে সরকার নানা উদ্যোগ নিয়েও লাগাম টেনে ধরে রাখতে পারছে না। দাম স্থিতিশীল রাখতে চাল, চিনি, সয়াবিন তেল ও খেজুর আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার।