নতুন কোচ পেলো জাতীয় দল
স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ জাতীয় দলের নতুন স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে নিয়োগ পেলেন নাথান কেলি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার সঙ্গে দুই বছরের চুক্তি করেছে। আগামী ১৫ এপ্রিল থেকে গণনা শুরু হবে এই অস্ট্রেলিয়ানের মেয়াদকাল।
বাংলাদেশের ক্রিকেটরদের ফিটনেস দেখাশোনার দায়িত্ব পালন করবেন নাথান। আগের কোচ নিক লি চলে যাওয়ার পর এই পদে নিয়োগ পেয়েছেন বর্তমান জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সাবেক এই সহকর্মী।
বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার আগে পেশাদার ক্রিকেট ও রাগবি লিগে কাজ করেছেন নাথান। ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত ক্রিকেট নিউ সাউথ ওয়েলসের ফিজিক্যাল পারফরম্যান্স কোচ ছিলেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ থেকে বাংলাদেশের হয়ে কাজ করবেন নাথান।