জলদস্যুদের দখলে বাংলাদেশি জাহাজ, জিম্মি ২৩

অতিথি নিউজ ডেস্ক:

এক ঘটনায় জানা্ যায়, বাংলাদেশি একটি জাহাজ দখল করেছে সোমালিয়ান জলদস্যুরা। এতে জিম্মি হয়েছেন ২৩ বাংলাদেশি নাবিক। মঙ্গলবার ভারত মহাসাগরে জলদস্যুরা জাহাজটিতে হামলা চালায়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই জাহাজের নাম এমভি আবদুল্লাহ। এটি এসআর সিপিং কোম্পানির জাহাজ।