ওমরাহ পালন করলেন আয়মান সাদিক ও মুনজেরিন
অতিথি নিউজ ডেস্ক :
জানা যায়, টেন মিনিট স্কুল পরিচালক, সিইও আয়মান সাদিক ও ইংরেজি শিক্ষক মুনজেরিন শহীদ দম্পতি ওমরাহ পালন করেছেন।
মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে আয়মান সাদিক তার ফেসবুকে পেজে মুনজেরিনকে সঙ্গে নিয়ে ওমরাহ পালনের একটি ছবি পোস্ট করেছেন। আয়মান ওই পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’।
পোস্টটি তার ভক্তবৃন্দদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। একজন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সকলের দোয়া কবুল করুক। আমাদের সবার জন্য দোয়া করবেন ভাইয়া।’