কুমিল্লায় ট্রেন দূর্ঘটনায় ৯ টি বগি লাইনচ্যুত
অতিথি নিউজ ডেস্ক:
জানা যায়, কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯ টি বগি লাইনচ্যুত হয়েছে। রবিবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার ঢালুয়া ইউনিয়নের তেজের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ট্রেন দুর্ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে দুর্ঘটনার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
তাতে ট্রেনটির কয়েকটি বগি ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে।