টস হেরে দেশে ফিরেছেন মোস্তাফিজ

অতিথি নিউজ ডেস্ক :

টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কানদের বিপক্ষে হারের পর বাংলাদেশের চোখ এখন ওয়ানডে সিরিজের ওপর। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে মাঠে সিরিজ জয়ের লক্ষে  নেমেছে বাংলাদেশ। সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিং করতে পাঠিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস। শেষ ওয়ানডে মাঠে গড়ানোর আগে তুমুল ঝোড়ো হাওয়া বয়ে গেছে টাইগার শিবিরে। পরপর দুই ম্যাচে শূন্য রানে আউট হয়ে স্কোয়াড থেকে কাটা পড়েছেন ওপেনার লিটন কুমার দাস। তার বদলে দলে যোগ দিয়েছেন জাকের আলি অনিক। অন্যদিকে চোটে ছিটকে পড়েছে  প্রথম ম্যাচে খেলার মোড় ঘুড়িয়ে দেওয়া পেসার তানজিম হাসান সাকিব। এই দুইজনের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন এনামুল হক বিজয় ও মোস্তাফিজ। তাইজুলের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন রিশাদ হোসেন।