আঙ্গুলের চোটের কারণে টেস্ট সিরিজ খেলছেন না মুশফিক
স্পোর্টস ডেস্ক :
ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের পর ফুরফুরে মেজাজে টাইগাররা। এখনো লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে। প্রথম টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে সিলেটে আগামী ২২ মার্চ। ২২ মার্চ টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তবে ঘোষিত ঐ স্কোয়াড খেলছেন না দলের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে জেতাতে ব্যাট হাতে দলের হয়ে দারুণ ভূমিকা পালন করেছেন মুশফিক। শুধু তাই নয় সিরিজ জয়ের পর তার উদযাপনটাও ছিল ভিন্ন ধরনের যা সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যেই সকলের সামনে ঘুরে বেড়াচ্ছে। এর মধ্যেই জানা গেল মুশফিকুর রহিমকে নিয়ে দুঃসংবাদ।
জানা গিয়েছে, গতকাল ঢাকায় স্ক্যানে মুশফিকের আঙুলে হালকা চিড় ধরা পড়েছে। যেটি সেরে উঠতে ৪-৫ সপ্তাহ সময় লাগবে। এর ফলে ২২ মার্চ শুরু টেস্ট সিরিজে তাকে পাওয়া যাবে না। শুধু তাই নয় দ্বিতীয় টেস্টেও খেলতে পারবেন না তিনি। এ বিষয়ে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বলেন, ‘তিনি বর্তমানে তার চোটের জন্য পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন এবং প্রায় তিন থেকে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন বলে আশা করা হচ্ছে, তাই তিনি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে অংশ নিতে পারবেন না।