দেশে ফিরলেন আড়াই হাজারের বেশি প্রবাসী

মালয়েশিয়া প্রতিনিধি :

চলতি মাসে শুরু হওয়া অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির আওতায় তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হলো। প্রত্যাবাসন কর্মসূচির মাধ্যমে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন ২ হাজার ৫৩০ জন প্রবাসী, যারা সবাই অবৈধ ছিলেন বলে জানা গেছে।  গত ১ মার্চ দেশটিতে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি চালু হওয়ার পর ২০ দিনে এই বাংলাদেশিরা জরিমানা দিয়ে দেশে ফিরেছেন। বুধবার (২০ মার্চ) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা ও মালয়েশিয়া গেজেটের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির আওতায় গত ২০ দিনে ১১ হাজার ৯৪৩ জন অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে বাংলাদেশি রয়েছেন ২ হাজার ৫৩০ জন।