আইপিএল আসরের প্রথম ম্যাচেই জয় পেল চেন্নাই, জয়ের নায়ক মোস্তাফিজ
স্পোর্টস ডেস্ক :
আইপিএলের এবারের আসরের প্রথম ম্যাচে বিধ্বংসী বলে মাঠ কাপিয়েছেন মোস্তাফিজুর রহমান। যে ভিতের ওপর দাঁড়িয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে সহজেই হারিয়েছে চেন্নাই।
ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা জিতেছে ৬ উইকেট আর ৮ বল হাতে রেখে। জয়ের নায়ক হিসেবে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান।
লক্ষ্য ছিল ১৭৪। রান তাড়ায় রাচিন রাবিন্দ্রর ব্যাটে উড়ন্ত সূচনা করে চেন্নাই। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ১৫ বলে ১৫ করে আউট হয়ে গেলেন রাচিন সমান বলে ৩টি করে চার-ছক্কায় খেলেন ৩৭ রানের ঝোড়ো ইনিংস।
চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বেঙ্গালুরু অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি। ঝোড়ো শুরু করে বেঙ্গালুরু। প্রথম ৪ ওভারে তারা তোলে ৩৭ রান।
নিজের প্রথম তিন ওভারে রীতিমতো কাঁপালেন প্রতিপক্ষ ব্যাটারদের। বিরাট কোহলিসহ আউট করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ৪ ব্যাটারকে। ৩ ওভারে মোস্তাফিজুর রহমানের বোলিং ফিগার ছিল ৩-০-১৪-৪। শেষ ওভারে অবশ্য একটু খরুচে ছিলেন। তবু সবমিলিয়ে ম্যাচের সেরা বোলার মোস্তাফিজই।