তরমুজ কেটে ফ্রিজে রেখে খাওয়া বিপদজনক

 অতিথি নিউজ ডেস্ক :

তরমুজ কার না প্রিয় সবারই পছন্দের ফল এটি। শরীরের পানিশূন্যতা রোধ করতে এই ফলের কোন জুড়ি নেই। তরমুজ ফল এ আছে লাইকোপেন, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন, ম্যাগনেসিয়াম ও মিনারেল। গবেষণায় দেখা গেছে, তরমুজে থাকা অ্যান্টি অক্সিডেন্ট স্ট্রোক ও উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়। এছাড়া তরমুজে ফ্যাটের পরিমাণ একেবারেই কম। এমনকি তরমুজে থাকা লাইকোপেন নামক উপাদানটি ক্যানসারের বিরুদ্ধেও কাজ করে। গরমে এক ফালি ঠান্ডা তরমুজ মুহূর্তেই সব ক্লান্তি দূর করে দিতে পারে। তবে অনেকেই তরমুজ কেটে ফ্রিজে রেখে ঠান্ডা করে খনি কিংবা বাকি অংশ সংরক্ষণ করেন ফ্রিজে। এই পদ্ধতি একদমই ভুল। কাটা তরমুজ ফ্রিজে রাখা হতে পারে বিপদজ্জনক। যদিও এ বিষয়টি অনেকেরই অজানা। বিশেষজ্ঞদের মতে, আমরা খাবার বা ফল রাখার সময় না জেনেই কিছু কিছু ভুল করে ফেলি। যার থেকে হতে পারে নানা ধরনের সমস্যা। বিশেষ করে এ সময় আম, জাম কিংবা লিচুর মতো রসালো ভালো রাখতে ফ্রিজে রেখে বরং সেগুলো নষ্ট করে ফেলি।