৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের কর্মপরিকল্পনা সরকারের
বিশেষ প্রতিবেদক:পণ্য ও যাত্রী পরিবহনে গতি এবং যানজট নিরসনে আগামী ৫ বছরের মধ্যে বিভিন্ন মেয়াদে দেশের বেশ কয়েকটি রুটে মোট ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ...
বিশেষ প্রতিবেদক:পণ্য ও যাত্রী পরিবহনে গতি এবং যানজট নিরসনে আগামী ৫ বছরের মধ্যে বিভিন্ন মেয়াদে দেশের বেশ কয়েকটি রুটে মোট ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা করেছে সরকার। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা নিয়ে প্রণীত অ্যাকশন ম্যাট্রিক্সে এ পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে।জানা গেছে, দেশের সড়ক যোগাযোগব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক করিডরকে বিশেষ বিবেচনায় নেয়া হবে। যার মধ্যে রয়েছে ঢাকা-চট্টগ্রাম ২৩২ কিলোমিটার দীর্ঘ সড়ক, ঢাকার রামপুরা থেকে ডেমরা পর্যন্ত ১৩ কিলোমিটার সড়ক, জয়দেবপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত ৮৫ কিলোমিটার সড়ক, গাবতলী থেকে নবীনগর পর্যন্ত ২৪ কিলোমিটার এবং রংপুর থেকে ভোগড়া পর্যন্ত মোট ২৬০ কিলোমিটার সড়কপথ।এ পরিকল্পনার আওতায় দেশের সব জেলাকে ৪ লেনের মহাসড়কের মাধ্যমে যুক্ত করে একটি জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তোলা হবে। একই সঙ্গে সমুদ্রবন্দর, অর্থনৈতিক অঞ্চল, সীমান্ত ও এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কের সঙ্গে উন্নত সড়ক যোগাযোগ প্রতিষ্ঠার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।সুত্র: বাসস, ঢাকা।